‘ডাকাতের’ স্বীকারোক্তিতে পাইপগান উদ্ধার করেছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশ গ্রামের কাজিরহাট স্লুইসগেট-সংলগ্ন একটি ঘাগড়া বন থেকে দেশে তৈরি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ডাকাতি মামলায় গ্রেপ্তার আবুল কালামের স্বীকারোক্তির ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই পাইপগান উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন পশ্চিম চরদরবেশ গ্রামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির শিকার এক ডাকাত নিহত হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের আবুল কালামকে (৩৮) ১৯ জুলাই ফেনী থেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, অস্ত্র উদ্ধারের এ ঘটনায় মামলা হয়েছে।