প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের জালালিয়া গ্রামের সাদেক মিয়াকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উত্তরা থানার পুলিশের সহযোগিতা নিয়ে কমলগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকের ভাষ্যমতে, সাদেকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷