'ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন সুশৃঙ্খল জীবন যাপন করুন'
‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুশৃঙ্খল জীবন যাপন করুন’—এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডের ডক্টরস রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনীর সিভিল সার্জন হাসান শাহ্রিয়ার কবীর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারওয়ার জাহান, হাসপাতালের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, বিএমএ জেলা সম্পাদক সাহেদুল ইসলাম কাউছার ও ফেনী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক আবু বক্কর সিদ্দিক।