প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মিরের ময়দান এলাকায় মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে ‘ডিজিটাল ক্যাম্পাস’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের সচিব এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ডিজিটাল ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুহিবুর রহমান ফাউন্ডেশন প্রাঙ্গণে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব সিলেট বিভাগের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ঘোষণা দেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মো. আবদুস শহীদ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।