'ডিজিটাল পদ্ধতির শিক্ষার বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের জটিল পাঠ্য বিষয় সহজে বোঝাতে ও স্মৃতিপটে স্থায়ীভাবে ধরে রাখার জন্য ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের বিকল্প নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ সরকারের আমলে উপজেলা পর্যায়ের ৫০৩টি প্রাথমিক মডেল বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহসহ ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। প্রতিটি মডেল স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। কোর নলেজ লিমিটেড-রহিমআফরোজ এ শ্রেণীকক্ষ স্থাপনে সহযোগিতা করে।