‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য-সাক্ষরতা অভিযান পূর্বশর্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য-সাক্ষরতা হলো জীবনব্যাপী শিক্ষা এবং এটি সব বিষয়ের জন্য সমানভাবে প্রযোজ্য।’ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ‘তথ্য-সাক্ষরতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান এ কথা বলেন। বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তথ্য-সাক্ষরতা অভিযানকে পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেন।ঢাকার সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজের (সিস) উদ্যোগে ‘চৌদ্দগ্রাম পরিষদ-ঢাকা’র পৃষ্ঠপোষকতায় কোর্সটি পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মু. মেজবাহ-উল-ইসলাম ও দারুল ইহসান ইউনিভার্সিটির সংযুক্ত ফ্যাকাল্টি মিনহাজ উদ্দীন আহাম্মদ কোর্সটি পরিচালনা করেন।