‘ডিজিটালাইজেশন দুর্নীতি দমনের বড় সুযোগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘যুদ্ধত্তর-পরবর্তী তিন দশক সম্পদের বিকাশ ও উন্নয়ন এক ধারায় চলে। কিন্তু আশির দশক থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার আমাদের চরিত্র ও কর্মকে বদলে দিয়েছে। ডিজিটালাইজেশন দুর্নীতি দমনের বড় সুযোগ। এর মাধ্যমে বিপ্লব সাধন করা সম্ভব।’গত শুক্রবার রাতে ‘সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেড-এসসিএস’-এর যুগপূর্তি উপলক্ষে ‘ডিজিটাল সংযোগ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।