প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডি’ ইউনিটে পাসের হার ৮ দশমিক ২ শতাংশ। ভর্তি পরীক্ষা দেওয়া ৫৪ হাজার ৪৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন চার হাজার ৪২১ জন। ‘ডি’ ইউনিটে আসন রয়েছে ৫৪০টি (মানবিকে ৩৫৯, বিজ্ঞানে ১২৫, বাণিজ্য ও অন্যান্যে ৫৬)। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে৷