'ডে বাই ডে'র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটক হিসেবে কাজ করতে গিয়ে কোরিয়ায় অবৈধ হয়ে পড়েন বাংলাদেশি এক শ্রমিক। একদিন পুলিশ তাঁকে ‘জঙ্গি’ হিসেবে ধরতে গেলে তিনি ভয়ে লাফ দেন দোতলা থেকে। তাঁর দুই পা ভেঙে যায়। আড়াই বছর ধরে তাঁর চিকিৎসা চলছে। প্রতি মুহূর্ত তাঁর কাটছে যন্ত্রণায়।
কোরিয়াপ্রবাসী বাংলাদেশি শাহিনের জীবনের গল্প নিয়ে ডে বাই ডে প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন শেখ আল মামুন। ১৮ বছর ধরে তিনি কোরিয়ায় বাস করছেন। গতকাল শনিবার শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে প্রামাণ্যচিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর আয়োজন করে জলজ মুভিজ।