‘ডেইলি সান’ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি পত্রিকা ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পত্রিকাটির যুগ্ম সম্পাদক জামিলুর রহমানকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনের সম্পাদনায় বসুন্ধরা গ্রুপের ইংরেজি পত্রিকা ডেইলি সান প্রকাশিত হয়। তবে প্রকাশের আগে এই দৈনিকের সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাসান শাহরিয়ার। তিনি পদত্যাগ করলে সৈয়দ আনোয়ার হোসেন সম্পাদক হন। গতকাল রোববার তিনি পদত্যাগ করেন।গতকাল রাতে সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বাসা থেকে জানানো হয়, তিনি বিশ্রামে আছেন।তবে সৈয়দ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘রোববার পদত্যাগপত্র জমা দিই এবং তা রোববারই গৃহীত হয়।’ পদত্যাগের কারণ হিসেবে তিনি একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার অনেক বয়স হয়েছে। এই বয়সে শরীর ও মনের ওপর এত চাপ নিতে পারছিলাম না।’এর আগে বসুন্ধরা গ্রুপের বাংলা দৈনিক কালের কণ্ঠ-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক আবেদ খান পদত্যাগ করেছিলেন। এই গ্রুপের আরেকটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক শাহজাহান সরদারও পত্রিকাটি ছেড়ে যান।