‘ডোনা সীমান্তে সোর্সরা বিজিবি সদস্যদের বিপথগামী করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ‘সোর্স’দের দেওয়া ভুল তথ্যে বিপথগামী হওয়ার অভিযোগ তুলেছেন একজন ভুক্তভোগী। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে কানাইঘাটের ডোনা সীমান্তের কবির আহমদ এ অভিযোগ তুলে প্রতিকার চেয়েছেন। সংবাদ সমেঞ্চলনে কবির আহমদ জানান, ১৯৯৮ সাল থেকে জকিগঞ্জের আটগ্রাম এলাকায় তিনি কাঠের ফার্নিচারের ব্যবসা করে আসছেন। এরপর ২০০০ সাল থেকে স মিলের ব্যবসা শুরু করেন তিনি। ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নির্দেশক্রমে সীমান্তবর্তী এলাকা থেকে ‘ফাইভন্টার’ নামক তাঁর স মিল সরিয়ে বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের চন্দরপুর নামক স্থানে স্থানান্তর করেন। বিয়ানীবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান থাকার সুবাদে সপ্তাহে বৃহস্পতিবার বাড়িতে আসেন এবং শনিবারে কর্মস্থলে ফিরে যান তিনি। সংবাদ সমেঞ্চলনে তিনি জানান, গত ৩১ মার্চ বাড়িতে অবস্থানকালে ভোরে বিজিবির একজন হাবিলদারের নেতৃত্বে বিজিবির কিছু সদস্য বাড়িতে ঢুকে তাঁকে ডাকাডাকি করেন। এ সময় তাঁদের সঙ্গে ইউপি সদস্য ও এলাকার একজন মুরব্বি ছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতির কারণ জানতে চাইলে বলা হয়, ‘গোপন সূত্রে’ তাঁরা জানতে পেরেছেন যে ঘরে অবৈধ মালামাল রয়েছে। পরে কবির আহমদের বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় কিছু মদ ও বিস্ফোরক-জাতীয় দ্রব্য উদ্ধার করেন এবং তাঁকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান। এ খবর এলাকার ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও এলাকার বিভিন্ন পেশার লোকজন বিজিবি ক্যাম্প অবরোধ করেন। তাঁরা বিজিবির সামনে তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড ও সুনামের কথা তুলে ধরে তাৎক্ষণিক নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনেন। এ ঘটনা উল্লেখ করে কবির আহমদ বিজিবি সদস্যদের ‘সোর্স’রা বিভ্রান্তি করছেন দাবি করে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলেন, ‘ডোনা সীমান্ত এলাকায় বিজিবির অধিকাংশ সোর্স এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। চোরাচালানের সঙ্গে জড়িত। এসবের প্রতিবাদ করলে আক্রোশ থেকে এলাকার লোকজনকে সোর্সরা এভাবে মাদক বা অস্ত্র রেখে ফাঁসিয়ে বিজিবির হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।’