'ঢাকা ওয়াসার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা’ শিরোনামে ৫ সেপ্টেম্বর প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে ঢাকা ওয়াসা। ওয়াসার প্রতিবাদে বলা হয়, প্রতি ৫ শতাংশ হারে পানির দাম সমন্বয় করা হয়। এটা প্রতি অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে। এ জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তিও দেওয়া হয়।
প্রতিবাদে আরও বলা হয়, ঢাকা ওয়াসা প্রতিদিন গড়ে ২৩০ কোটি লিটার পানি উৎপাদন করে, যা ঢাকার মানুষের পানির চাহিদার চেয়ে বেশি। ভর্তুকি দিয়ে পানি সরবরাহ করে ওয়াসা।