'তত্ত্বাবধায়ক না মানলে নারীরাও আন্দোলনে নামবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন করলে এম ইলিয়াস আলীর মতো জননেতাকে হয় গুম করা হয়, না হয় হত্যা করা হয়। কোনো কিছুকেই জনগণ আর ভয় পায় না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তত্ত্বাবধায়ক না মানলে সিলেটে নারীরাও আন্দোলনে নামবেন।
জাতীয়তাবাদী মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সিলেটে আয়োজিত সমাবেশে মহিলা দলের নেত্রীরা এসব কথা বলেন।
মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও নগর কমিটি যৌথভাবে নগরের সিটি পয়েন্ট থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা ও সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী সামিয়া বেগম চৌধুরী।