‘তথ্য জানতে সচেতন হতে হবে’
টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে তথ্যমেলা, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা তথ্য জানতে আমাদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান শোভাযাত্রার উদ্বোধন করেন।নীলফামারী: শোভাযাত্রা, আলোচনা সভা ও দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সনাকের আয়োজনে জেলা প্রশাসক আবদুল মজিদের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।লালমনিরহাট: মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মাঠে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোখলেছার রহমান সরকার।গাইবান্ধা: ‘তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন মাজহারউল মান্নান।