‘তথ্যপ্রযুক্তির অপব্যবহার আদিবাসী নারীদের ঝুঁকিতে ফেলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও অপরিকল্পিত উন্নয়নের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের সহজ-সরল আদিবাসী নারীদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’ গত মঙ্গলবার বান্দরবানে ‘নারীর ওপর সহিংসতা অবহিতকরণ (অ্যাডভোকেসি) নেটওয়ার্ক’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।পার্বত্য চট্টগ্রাম উইমেন রিসোর্স নেটওয়ার্কের (সিএইচটি-ডব্লিউআরএন) উদ্যোগে স্থানীয় একটি হোটেলে এ আলোচনা সভায় নারীনেত্রী, নারী উদ্যোক্তা, নারী আইনজীবী, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ডনাইপ্রু নেলি মারমা।সভায় মেদাওয়ে মারমা মাধবী বলেন, প্রায় এক যুগ পর পার্বত্য অঞ্চলে হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ায় আদিবাসীরা একধরনের অপ্রস্তুত অবস্থায় পড়ে। মোবাইল ফোনে অবাধে যোগাযোগের কারণে তরুণী ও নারীরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে। অনেকে বলেছেন, প্রযুক্তির কল্যাণে দ্রুত বদলে যাওয়া সমাজের সমস্যাগুলো মোকাবিলা করে টিকে থাকতে আদিবাসীদের শিক্ষার বিকল্প নেই। এ জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার। অপরিকল্পিতভাবে পর্যটনশিল্পের উন্নয়নের উদ্যোগ নেওয়া হলে তা আদিবাসী সমাজ ও নারীকে আরও বেশি পণ্য হিসেবে পরিণত করবে।