'তনুর পরিবার ন্যায়বিচার পায়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তার বলেছেন, আর এক মাস পর তনু হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। দীর্ঘ সময়েও কলেজছাত্রী তনুর পরিবার ন্যায়বিচার পায়নি। এ রকম ঘটনার বিচার না হলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে না। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গতকাল বুধবার বিকেলে সংগঠনের কুমিল্লা জেলা সংসদের ২৬তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লাকী আক্তার এসব কথা বলেন।

‘তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গে ধ্বংস হোক শিক্ষা-বাণিজ্য, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস; বেজে উঠুক মানবতার জয়গান’ স্লোগান নিয়ে গতকাল বেলা ১১টায় কুমিল্লা নগরের টাউন হলের শহীদ মিনার চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ নাজমা আহমেদ। সম্মেলনে জোনায়েদ রায়হান মিয়াজীকে সভাপতি, সুজন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সভাপতি এ বি এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক পরেশ কর ও কৃষক সমিতির সভাপতি সুজাত আলী।