‘তরুণ লীগ’ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ সদর উপজেলা ‘তরুণ লীগের’ আহ্বায়ক সৈয়দ রুহুল ইসলাম হত্যায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক লোকালয় বার্তার নির্বাহী সম্পাদক এমদাদুল ইসলাম, ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও ইনাতাবাদ এলাকার বাসিন্দা মীর আবদুল কাদির, পত্রিকাটির পিয়ন জাহিদ, নিহত ব্যক্তির চাচাতো ভাই গোলাম জিলানি ও স্থানীয় বাসিন্দা সোহেল আহমেদ।গত বৃহস্পতিবার বিকেলে রুহুলের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে।