‘তরুণদের আবেগকে পুঁজি করে ষড়যন্ত্র চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মহল সরকারের ছত্রচ্ছায়ায় তরুণ সমাজের আবেগকে পুঁজি করে ‘ইসলামবিদ্বেষী ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে হেফাজত ইসলাম নামের একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। হেফাজত ইসলামের স্থানীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘শাহবাগ আন্দোলনের পেছনের মুখ্য উদ্দেশ্য হলো দেশব্যাপী ইসলামবিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়া। সরকারের ছত্রচ্ছায়ায় তরুণ সমাজের আবেগকে বিভ্রান্ত করে ইসলামবিদ্বেষী ষড়যন্ত্র শুরু হয়েছে।’ সংবাদ সম্মেলনে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে আগামী শুক্রবার দেশের প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।