'তাঁর মতো মানুষ এখন খুবই প্রয়োজন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টচার্যের মতো নিষ্ঠাবান মানুষ এখন খুবই প্রয়োজন। সততা ও দেশপ্রেমের যে উদাহরণ তিনি রেখে গেছেন, তা সবার জন্য অনুকরণীয়। গতকাল শনিবার নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমীর মিলনায়তনে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী। বক্তব্য দেন অধ্যাপক বিমলেন্দু মজুমদার, আইনজীবী মোল্লা হাবিবুর রাসুল, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল। সভা পরিচালনা করেন গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি কাজী মানছুরুল হক। সভায় দেবেশ চন্দ্র ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার।