'তারুণ্যে'র লেখক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণ লেখকদের নিয়ে লেখার ইসকুলের যাত্রা শুরু। ছবি: খালেদ সরকার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণ লেখকদের নিয়ে লেখার ইসকুলের যাত্রা শুরু। ছবি: খালেদ সরকার

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নিয়মিত প্রকাশনা তারুণ্য। আজ শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে আড্ডায় বসেছিলেন প্রকাশনাটির লেখক ও সম্পাদনা পর্ষদের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণ লেখকদের নিয়ে লেখার ইসকুলের যাত্রা শুরু। ছবি: খালেদ সরকার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণ লেখকদের নিয়ে লেখার ইসকুলের যাত্রা শুরু। ছবি: খালেদ সরকার

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য বিনয় বর্মনের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয় বিকেলে। দুটি পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা আর দ্বিতীয় পর্বে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব। এর ফাঁকে ফাঁকে চলেছে অভিজ্ঞতা-বিনিময়ের পালা। অনুষ্ঠানে তরুণ লেখকদের জন্য উদ্বোধন করা হয় ‘লেখার ইসকুল’ নামে বন্ধুসভার নতুন কার্যক্রম।