‘তারেক মিশুক নির্ধারিত সময়ে মারা গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেছেন, ‘ধর্মমতে মুসলমানদের কোনো অকালমৃত্যু নেই। তারেক (চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ) ও মিশুক (সাংবাদিক মিশুক মুনীর) তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে। তাদের জন্য দুঃখ লাগতে পারে। তবে এটাই বাস্তব।’গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে জনসংখ্যানীতি যুগোপযোগীকরণ জাতীয় কর্মশালা’য় মজিবুর রহমান ফকির এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। তিনি বলেন, মা-বাবা শিক্ষিত হলে সন্তান বেশি হলে সমস্যা নেই। তিনি তাঁর মা-বাবার নবম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর মা-বাবার নবম সন্তান ছিলেন। কিন্তু এসব পরিবারে কোনো সমস্যা হয়নি।