'তাসকিন-সানিকে নিষিদ্ধ করা পরিকল্পিত ষড়যন্ত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার তাসকিন ও আরাফাত সানিকে আইসিসির অবৈধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। ছবি: সাজিদ হোসেন
ক্রিকেটার তাসকিন ও আরাফাত সানিকে আইসিসির অবৈধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। ছবি: সাজিদ হোসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন পরিকল্পিত ষড়যন্ত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবৈধ ঘোষণা করেছে বলে মনে করে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম-বোয়াফ। সংগঠনটির মতে, তাসকিন-সানির বোলিং অ্যাকশনকে পরিকল্পিতভাবে অবৈধ ঘোষণা করে ও তাঁদের নিষিদ্ধ করার মধ্য দিয়ে ষড়যন্ত্র ও ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতি অব্যাহত রেখেছে আইসিসি।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তিন মোড়লের ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতি প্রতিহত ও আইসিসির ষড়যন্ত্র রুখে দাঁড়াতে ক্রিকেট ভক্তদের এগিয়ে আসার আহ্বান’ জানিয়ে আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করেন বোয়াফ নেতৃবৃন্দ ও ক্রিকেট ভক্ত-সমর্থকেরা।

সংগঠনের সভাপতি কবীর চৌধুরী বলেন, ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল অস্ট্রেলিয়া, তাসকিন-সানির বোলিং অ্যাকশনকে পরিকল্পিতভাবে অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ করার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র ও ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতি অব্যাহত রেখেছে আইসিসি। যা নিয়ে বিশ্বের কোটি কোটি ক্রিকেট-ভক্তর সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমীও মর্মাহত, লজ্জিত।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হক, সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।