'তিন তালাক অসাংবিধানিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন তালাককে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার ওই আদালত এক আদেশে তিন তালাক সম্পর্কে এই মন্তব্য করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদেশে আদালত আরও বলেন, ‘তিন তালাক’ মুসলিম নারীর অধিকার লঙ্ঘন করে।

এ ছাড়া সুপ্রিম কোর্টেও তিন তালাকের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একাধিক নারী এটি চ্যালেঞ্জ করেছেন। তিন তালাকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি করছেন সুপ্রিম কোর্ট।

সরকার প্রথমবারের মতো সর্বোচ্চ আদালতে তিন তালাকের বিপক্ষে মত দিয়েছে। আদালতকে কেন্দ্রীয় সরকার বলেছে, এটি জেন্ডার জাস্টিস, সমতা ও সংবিধানের বিপক্ষে।