‘তিন মৌসুমে বাড়তি ৪৫ লাখ টন ধান উৎপাদন সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে তিন মৌসুমে বাড়তি ৪৫ লাখ টন ধান উৎপাদন সম্ভব। গত বৃহস্পতিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলা হয়।গাজীপুরে ব্রির ‘ধান ফসলের ফলন পার্থক্য কমানো’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক মো. সাইদুল ইসলাম।