প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামী লীগে আবদুস সামাদ আজাদ ছিলেন একজন বটবৃক্ষ। দেশের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বাংলাদেশ যত দিন থাকবে, তাঁর নাম তত দিন থাকবে। আবদুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার দিবাগত রাতে সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আয়োজক সংগঠন ‘আবদুস সামাদ আজাদ স্মৃতি সংসদ’-এর সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।