'তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পাদনে পশ্চিমবঙ্গ সরকারের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপনেতা ও সাংসদ রত্না দে নাগ।
গত সোমবার লোকসভায় কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ অনুমোদন নিয়ে আলোচনাকালে এই দাবি করেন রত্না দে নাগ। তিনি বলেন, তিস্তা চুক্তি সম্পাদনে যাতে পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি এমন একটি সমাধানে আসতে হবে, যাতে সব পক্ষই বিশেষ করে পশ্চিমবঙ্গ যেন সন্তুষ্ট থাকে।