'তীর-প্রথম আলো কৃষি পুরস্কার' চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তীর-প্রথম আলো কৃষি পুরস্কার’ উপলক্ষ্য সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপনন) সোয়েব মো. আসাদুজ্জামান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। ৯ এপ্রিল, প্রথম আলো কার্যালয়, ঢাকা। ছবি: প্রথম আলো

‘কৃষকের সাফল্যে উজ্জ্বল বাংলাদেশ’ শ্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ‘তীর-প্রথম আলো কৃষি পুরস্কার’। অাজ ৯ এপ্রিল প্রথম আলো কার্যালয়ে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপনন) সোয়েব মো. আসাদুজ্জামান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পদক আব্দুল কাইয়ুম, আনিসুল হক, যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, অনুষ্ঠান ব্যবস্থাপক কবির বকুল এবং সিটি গ্রুপের বিপনন ব্যবস্থাপক মো. ফারজানুল হক ও জেষ্ঠ্য উপ বিপনন ব্যবস্থাপক রুবাইয়াত আহমেদ।

আয়োজকরা জানান, বাংলাদেশের আজকের সাফল্যের অন্যতম কারিগর বাংলার কৃষক। এই সাফল্যের জন্য এখন থেকে কৃষির বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কৃষককে সম্মানিত করা হবে এই পুরস্কারে মাধ্যমে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জাতীয় কৃষি দিবসের আগে বিজয়ীদের হাতে পুরস্ককার তুলে দেওয়া হবে।