‘তুমি সুখে থাকো, আমি চললাম...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলিফের আব্বু, তুমি আমাকে সন্দেহ করছ। আমি আর থাকব না। আমার সন্তানও থাকবে না। তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো, সুখেশান্তিতে থাকো। আমি চললাম। আমি কবর থেকে তোমাকে দোয়া করব।’আত্মহত্যার আগে স্বামীর উদ্দেশে এ চিঠি লিখে রেখে যান গৃহবধূ শিউলী (২০)। এর আগে তিনি তাঁর ১৪ মাস বয়সী ছেলেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট এলাকায় সরকারি কোয়ার্টার থেকে শিউলী ও তাঁর ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয় চিঠিটি। সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিকদার জানান, স্বামীর উদ্দেশে শিউলীর এ চিঠি থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এদিকে শনিবার রাতেই শিউলীর স্বামী আবু বক্করকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ভূমি অফিসের এমএলএস। এসআই দীপক জানান, গতকাল রোববার আবু বক্করকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।