‘তুরা টিভিতে খেলা দেখিস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া গ্রামের দশ বন্ধুর ইচ্ছে ছিল স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখবেন। তিন মাস আগে থেকেই তাঁরা টিকিট সংগ্রহের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আতাউর রহমান ও জসিম উদ্দিন ছাড়া বাকি আট বন্ধু টিকিট সংগ্রহ করতে পারেননি। কয়েক দিন আগে আতাউর ও জসিম দুটি টিকিট সংগ্রহ করেন। সেই আনন্দে দুই বন্ধু গতকাল শুক্রবার হবিগঞ্জের একটি হোটেলে মিষ্টিমুখের আয়োজন করেন। এ সময় দুই বন্ধু উপস্থিত আট বন্ধুকে বলেন, ‘আমরা ঢাকায় চললাম, তুরা টিভিতে খেলা দেখিস।’