‘তৃণমূলে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। সকাল ১০টায় স্থানীয় একটি মিলনায়তনে কাউন্সিলের অধিবেশনের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। কাউন্সিলের উদ্বোধনকালে সুলতানা কামাল বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে মানবাধিকার-সংস্কৃতির চর্চা ও বিকাশের পথ আরও সুগম করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে উঠবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আশরাফ আলী খান। সংগঠনের আহ্বায়ক মো. আলী উছমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এ্যারোমা দত্ত, পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রমুখ।