‘তোমরা যেকোনো দুর্যোগে সরকারকে সহায়তা করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার বলেছেন, বাংলাদেশের দুর্যোগকবলিত এলাকায় দরিদ্র মানুষকে সব সময় সহায়তা দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর আগেও দুর্যোগকবলিত এলাকায় সহায়তা করা হয়েছে এবং সে সময় আমাদের সঙ্গে সহায়তা করেছে বাংলাদেশ স্কাউটসের দক্ষ সদস্যরা। তোমরা যেভাবে আগুন নেভানোর মহড়া দিলে, তা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে তোমরা দেশের যেকোনো দুর্যোগে সরকারকে সহায়তা করবে।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে স্কাউটদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্টেফান প্রিজনার এসব কথা বলেন। এ সময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এ কে এম ইসতিয়াক হুসাইন, জাতীয় উপকমিশনার আরিফুজ্জামান, নির্বাহী সচিব মো. মজিবুর রহমান, জাতীয় কমিশনার আখতারুজ্জামান খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ও ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর আমিনুল ইসলাম প্রমুখ।পরে প্রিজনার আগুন নেভানোর মহড়া, পানিতে ডুবে যাওয়া লোকদের উদ্ধার করা, অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে উদ্ধার, অগ্নিনির্বাপণ কার্যক্রম, ভূমিকম্পের সময় আটকে পড়া মানুষকে উদ্ধার, দুর্যোগের পরে আহত লোকদের চিকিৎসা দেওয়ার আকর্ষণীয় শারীরিক কসরত পরিদর্শন করেন।