'ত্বকী হত্যা মামলা ভিন্ন খাতে নিতেই মিথ্যা মামলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে শীর্ষস্থানীয় সন্ত্রাসী ক্যাঙ্গারু পারভেজ অপহরণের মিথ্যা মামলা করা হয়েছে। ওসমান পরিবারের অন্যায় অপকর্মের প্রতিবাদকারীদের মুখ বন্ধ করতেই মামলা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর স্বজন ও সমর্থকদের আসামি করে হয়রানি করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির ওই অভিযোগ করেন।
জেলা ও শহর আওয়ামী যুবলীগের ব্যানারে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে’ ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেদ, মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন প্রমুখ।
সংবাদ সম্মেলনে আবদুল কাদির বলেন, ত্বকী হত্যাকাণ্ডের অন্যতম আসামি সুলতান শওকত ভ্রমর (শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী) আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে ওসমান পরিবার জড়িত বলে জানিয়েছেন। পরে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে শামীম ওসমানের ক্যাডার জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজকে নিজেরাই গুম করিয়েছে। পরে ত্বকী হত্যার প্রতিবাদকারী মেয়র আইভীর পরিবারের বিরুদ্ধে ক্যাঙ্গারু পারভেজের স্ত্রী সোহানাকে দিয়ে গত বছরের ১২ সেপ্টেম্বর গুলশান থানায় মিথ্যা মামলা করিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে মেয়র আইভীর ছোট ভাই নগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেঞ্চদ আলী রেজা, ভাগনে মিনহাজুল কাদির (যুবলীগ নেতা আবদুল কাদিরের ছেলে), মামাতো ভাই রেজাউল ইসলাম, কৃষক লীগের নেতা রোকনের ছেলে জুলকার আহমেদ ও যুবলীগের কর্মী আবু সুফিয়ানকে।
ওই মামলায় গ্রেপ্তার হওয়া সুফিয়ানসহ তিন নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়ে আবদুল কাদির বলেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুমসহ অপরাজনীতির সঙ্গে জড়িত। এর আগে ১৯৯৩ সালে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে তৎকালীন যুবলীগের নেতা কামাল উদ্দিন মৃধা, খাজা রহমত উল্লাহ, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের নেতা জি এম আরাফাত, আবুল হাসনাতকে সাত থেকে ১০ বছরের সাজা দেওয়ার ব্যবস্থা করেছিল ওসমান পরিবার। শামীম ওসমানের নির্মম প্রতিহিংসার শিকার হয়ে তাদের কেউ কেউ দল ও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ক্যাঙ্গারু পারভেজের স্ত্রী সোহানা ওসমান পরিবারের কাছ থেকে প্রভাবিত হয়ে মামলাটি ভুল পথে পরিচালিত করছেন।
আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওসমান পরিবার দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে। আবার জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে তারা একই রকম অপকর্ম করতে থাকে। এইভাবে ক্ষমতার পাশে থেকে নিজেদের আখের গোছানো ছাড়া জনগণের কল্যাণে কিছুই করতে পারেনি।
গত বছরের ৬ জুলাই রাজধানীর গুলশান থেকে নারায়ণগঞ্জ যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্যাঙ্গারু পারভেজকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় তাঁর স্ত্রী সোহানা অতি গোপনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পাঁচ কর্মী এবং বিএনপির দুই নেতা-সমর্থকের নাম উল্লেখ করে ১২ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। ওই মামলায় ২৭ জানুয়ারি ঢাকার গোয়েন্দা পুলিশ আসামি সুফিয়ানসহ আইভীর তিন সমর্থককে গ্রেপ্তার করে।