'ত্রুটির কারণে নতুন বইয়ের আনন্দ ম্লান হয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে সরকার নতুন ঐতিহ্য তৈরি করেছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙা আনন্দে ভাসে। তবে বইয়ের ভুল-ত্রুটির কারণে তা অনেকাংশে ম্লান হয়ে যায়। তাই সরকারের উচিত ত্রুটিমুক্ত বই উপহার দেওয়া।
গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র বীক্ষণের এক হাজার ৭১৫তম সাপ্তাহিক আসরের আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এবারের আসরের আলোচ্য বিষয় ছিল ‘স্কুলে নতুন বই পাওয়ার আনন্দ: প্রত্যাশা ও করণীয়’।
দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক স্বাধীন চৌধুরী আসরে সভাপতিত্ব করেন।