প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে দক্ষ ও যোগ্য যুবশক্তি তৈরি করতে হবে। এ জন্য মেধা ও মননভিত্তিক রাজনৈতিক চর্চা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ২০৪১ সফল করার প্রধান শক্তি হিসেবে যুব সমাজকে গড়ে তুলতে যুবলীগকে কাজ করে যেতে হবে। যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের দারুল ফজল দলীয় কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব শুরু হয়। এরপর নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক, দিদারুল আলম প্রমুখ।