'দখল করা বিলবোর্ডে ভোট আসবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উন্নয়নের কাজের প্রচারে রাজধানীজুড়ে বিলবোর্ড তৈরি ও টাঙাতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি এই টাকার উৎস সরকারের কাছে জানতে চেয়েছেন।

এম কে আনোয়ার অভিযোগ করেন, আইনের তোয়াক্কা না করে সারা দেশে বাণিজ্যিক বিলবোর্ডের মাধ্যমে সরকার ও আওয়ামী লীগ মিথ্যাচার করছে। তিনি বলেন, ভাড়া না দিয়ে দখল করা বিলবোর্ডে ভোট আসবে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন।

এম কে আনোয়ার বলেন, শেষ মুহূর্তে সরকার অস্ত্র হিসেবে বিলবোর্ড দখল করেছে। একটি বিলবোর্ডও আইন মেনে লাগানো হয়নি। সরকারের অর্থনৈতিক সমীক্ষায় শিক্ষার হার ৫৯ দশমিক ৯ শতাংশ হলেও বিলবোর্ডে মিথ্যাচার করে ৬৫ শতাংশ দেখানো হয়েছে।