'দলমতের ঊর্ধ্বে ছিলেন এস এম ফারুক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবেদিতপ্রাণ রাজনীতিক এস এম ফারুক দলমতের ঊর্ধ্বে ছিলেন। ফটিকছড়ির উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর শূন্যতা এখনো রয়েছে। এমন মানুষ হারানো সবার জন্য অপূরণীয় ক্ষতি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এস এম ফারুকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন সাংসদ আবদুর রাজ্জাক।
উপজেলার আজিমনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ এ স্মরণসভার আয়োজন করে। এস এম ফারুক কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও প্রায় ১০ বছর ফটিকছড়ির রোসাংগিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক এস এম ফসিউদ্দৌলাহর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক, সহসভাপতি আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সমির চন্দ্র চন্দ, রেজাউল করিম, উম্মে কুলসুম, সাবেক সাংসদ শাহেদা তারেখ, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাঈল, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শোয়েব আল সালেহীন, আওয়ামী লীগ ফকরুল আনোয়ার, বখতিয়ার সাঈদ প্রমুখ।
আবদুর রাজ্জাক বলেন, এস এম ফারুক সৎ ও সত্যবাদী মানুষ ছিলেন। দলমত-নির্বিশেষে সবাইকে তিনি সমান চোখে দেখতেন।
কৃষক লীগ নেতা মোতাহার হোসেন মোল্লা বলেন, এস এম ফারুক সব দল ও মতের লোকের কাছে শ্রদ্ধেয় ছিলেন।