'দলীয় পরিচয়ে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, দলীয় প্রতীক ও পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অযৌক্তিক নয়। তবে এই মুহূর্তে দলীয় পরিচয়ে নির্বাচন করার পরিবেশ নেই। নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য হবে।
গতকাল সোমবার ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) আয়োজিত গোলটেবিল আলোচনায় এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা হয়।
এম সাখাওয়াত বলেন, দলীয় পরিচয়ে নির্বাচন করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় জরুরি ছিল। মাঠপর্যায়ে মানুষকে সচেতন করার বিষয়ে ব্যাপক কাজ করার আছে। গ্রামে একই পরিবারের একাধিক ব্যক্তি প্রার্থী হয়ে থাকেন। দেখা যাবে শ্বশুর জামাইকে, জামাই শ্বশুরকে পেটাচ্ছেন।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পড়ে শোনান ইডব্লিউজির পরিচালক আবদুল আলিম।