'দলীয় সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন যত শক্তিশালীই হোক না কেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারে না। এর প্রমাণ ১৯৭৩ ও ২০১৪ সালের নির্বাচন। নোয়াখালীতে গতকাল শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মওদুদ আহমদ। উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।