'দা-কুড়াল এখন মানুষ আর ভয় পায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘দা-কুড়াল দেখিয়ে লাভ নেই, অতীতেও লাভ হয়নি। মানুষ এখন সচেতন হয়েছে। যারা জনগণের জন্য কাজ করবে, মানুষ তাদের ভোট দেবে, নৌকা আর ধানের শীষ প্রতীক দেখে নয়। তাই দা-কুড়াল এখন মানুষ আর ভয় পায় না।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ-পূজা পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গত বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন রফিক-উল হক।
নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে সে প্রসঙ্গে তিনি বলেন, এ দল থেকে পাঁচজন, ওই দল থেকে পাঁচজন করে সদস্য নিয়ে ছোট একটি মন্ত্রিসভা গঠন করে খুব তাড়াতাড়ি ‘লেভেলপ্লেয়িং ফিল্ড’ তৈরি করা যেতে পারে।
আয়োজক সংগঠন ভার্সিটি সার্কেলের সভাপতি নূর আহমঞ্চদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার তানভীর আহমেদ খান, ভার্সিটি সার্কেলের সাধারণ সম্পাদক ফারুক আহমেঞ্চদ, আশা ইউনিভার্সিটির উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ, ভার্সিটি সার্কেলের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলছি, এভাবে নির্বাচন সম্ভব নয়। তবে কোনো দল যদি নির্বাচনে আসতে অনীহা প্রকাশ করে, তাহলে নির্বাচন কমিশনের দায়দায়িত্ব থাকে। সে ক্ষেত্রে সব দলের সঙ্গে সমিঞ্চলিত আলোচনা দরকার। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করলে আরও ভালো হয়।’ অনুষ্ঠানে ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তারা জেএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।