‘দাবি আদায়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা বলেছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্টে রেখে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আর আন্দোলন নয়। দাবি আদায়ের জন্য শিক্ষকেরা শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করবেন। ঢাকায় মহাসমাবেশ থেকে এ কর্মসূচি দেওয়া হবে।কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে শিক্ষক সমিতির নেতারা এসব কথা বলেন। নগরের জে এম সেন হলে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাশিসের কেন্দ্রীয় সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা।