প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দারিদ্র্য একটি ভূতের নাম। এ ভূতকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ‘আমরা একতাবদ্ধ হতে পারলে এ ভূত দূর করতে পারব।’ গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে ২১২টি হতদরিদ্র পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ও জনতা ব্যাংকের উদ্যোগে ওই দরিদ্র পরিবারগুলোকে এ সহায়তা দেওয়া হয়। গভর্নর এ সময় কৃষকদের পাশে দাঁড়ানোরও তাগিদ দেন। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বিশেষ মোনাজাতে অংশ নেন।