প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিবেশ স্বাভাবিক আছে দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ভোটকেন্দ্রের বাইরের খুনের দায় নির্বাচন কমিশন নেবে না।
গতকাল রোববার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।