‘দিঘি’র মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার প্রকাশনা দিঘির মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল রোববার বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্র নগর মিলনায়তনে মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হয়।চার রঙের ওই প্রকাশনা চারটি গল্প, দুটি প্রবন্ধ, স্বাস্থ্যবিষয়ক লেখা, কবিতা ও বিশেষ মুহূর্তের ছবি দিয়ে সাজানো হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, লেখক ও গবেষক আলী হোসেন চৌধুরী, প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা দিলনাশি মোহসেন, শাহ মো. আলমগীর খান, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।পরে বন্ধুসভার সদস্যরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।