'দিনমজুরের' ব্যানারে খালেদার বাসার দিকে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলনের ধরন পাল্টানোর আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার বনানী-গুলশান ‘খেটে খাওয়া দিনমজুরের’ ব্যানারে মিছিল করেছে একদল মানুষ। এই মিছিল কর্মসূচির সংবাদ সংগ্রহ করার জন্য সরকারের একটি বিশেষ সংস্থা থেকে টেলিফোন করে গণমাধ্যমকে অনুরোধ করা হয়।
গতকাল দুপুর ১২টার বনানী থেকে মিছিলটি বের হয়ে খালেদা জিয়ার বাসভবনের দিকে রওনা হয়। মিছিলটি গুলশান ২ নম্বর গোলচত্বর পার হওয়ার পর পুলিশ তাদের আটকে দেয়।