'দিনার সন্ধান পরিষদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবিতে ‘দিনার সন্ধান পরিষদ, সিলেট’ গঠন করা হয়েছে। গতকাল শনিবার নগরের রায়নগরে সরকারি এতিমখানার শিশুদের মধ্যে খাবার বিতরণ করার মধ্য দিয়ে পরিষদের আত্মপ্রকাশ ঘটে। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরীকে পরিষদের আহ্বায়ক মনোনীত করা হয়েছে। ২০১২ সালের ৪ এপ্রিল জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তাঁর বন্ধু ছাত্রদল কর্মী জুনেদ আহমদ ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন। দিনার-জাকিরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে পরদিন সিলেটে সংবাদ সম্মেলন করেছিলেন এম ইলিয়াস আলী। ১৭ এপ্রিল ইলিয়াস আলীও গাড়িচালক আনাসার আলীসহ নিখোঁজ হন।