‘দিলে গুড না দিলে ভেরি গুড’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশায় তিনি মুরগি ব্যবসায়ী। প্রতীকও চেয়ে নিয়েছেন ‘মোরগ’। শিক্ষায় সাক্ষরজ্ঞানসম্পন্ন। প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ কাউন্সিলর পদে। তাঁর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় এসে চোখে পড়ার মতো প্রচারণায় না নেমে ভালো প্রচার পেয়ে গেছেন তিনি। ভোটারদের তিনি বলছেন, ‘আমি মজিবুর মোল্লা। ভোট চাই। দিলে গুড, না দিলে ভেরি গুড।’ প্রচারণায় এমন ঢঙের জবাবে মজিবুর মোল্লা প্রথম আলোকে বলেন, ‘চোখের সামনে দিয়া বাপ-চাচারা হাইট্টা গেলেও আমরা সালাম দেই না, ইজ্জত করি না। আবার আমরাই প্রার্থী হইলে শুধু হাত দিয়া সালাম দেই না, পায়ে ধইরাও বইয়া থাহি। এরা হইল ইলেকশনের ভদ্রলোক। আমি হেই ভদ্র হইতে চাই না। ভোটারদের মতামতের প্রতি ইজ্জত জানানোর উদ্দেশেই আমি ওই কথাটা কইয়া থাহি।’