'দুঃসাহস কত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের আগের সময়ের পাওনা নতুন করে মূল্যায়ন করে বাংলাদেশের কাছে ৭০০ কোটি টাকা দাবি করছে পাকিস্তান। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই, ননসেন্স, স্টুপিড। দুঃসাহস কত!’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করেছিলেন। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, ‘একাত্তরে পাকিস্তান আমাদের যে পরিমাণ ক্ষতি করেছে, দেশটির সঙ্গে যখনই কোনো আলোচনা হয়, তখনই আমরা ক্ষতিপূরণ চাই। তবে পরিমাণটা আমি এই মুহূর্তে বলতে পারব না।’