'দুই পৃষ্ঠার কাগজ চুরি করে প্রকাশ করলে রায় প্রশ্নবিদ্ধ হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতের রায়ের খসড়া ফাঁস হওয়া প্রসঙ্গে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দুই পৃষ্ঠার কাগজ চুরি করে প্রকাশ করলে রায় প্রশ্নবিদ্ধ হয় না। যতক্ষণ না একজন বিচারপতি রায়ের কপিতে স্বাক্ষর করেন, ততক্ষণ সেটি রায়ই হয় না।
গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন এই মন্তব্য করেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা হাজি মো. সেলিম।