‘দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখুন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি শপথ নেওয়া হাইকোর্টের দুই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামানকে বিচারকাজ থেকে বিরত রাখতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল রোববার দুপুরে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।খন্দকার মাহবুব হোসেনের দাবি, প্রয়োজনে তাঁদের অন্যত্র ডেপুটেশনে পাঠানো হোক, তা না হলে আইনজীবীদের প্রতিবাদের মুখে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব প্রধান বিচারপতিকে নিতে হবে। দুই বিচারপতির শপথ নিয়ে প্রধান বিচারপতির দেওয়া বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।