'দুই বিদেশির খুনিদের পরিচয় দ্রুত উন্মোচিত হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিদেশি নাগরিকের হত্যাকারীদের পরিচয় খুব শিগগির উন্মোচন করা হবে। কারা এঁদের সঙ্গে জড়িত, তাঁদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হবে। ইতিমধ্যে পুলিশের কাছে বেশ কিছু প্রমাণ চলে এসেছে। সবাই শিগগিরই তা জানতে পারবেন।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন। গতকাল দুপুরে ডিআইজি গোয়ালন্দ পৌরসভার বালক সমিতি মন্দির ও বিন্দুপাড়া সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন।